ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নেত্রকোনায় প্রথম আর্চ স্টিল ব্রীজের নির্মাণ কাজ শুরু


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৭-১-২০২৫ দুপুর ৩:৪৫

নেত্রকোনা জেলায় এই প্রথম মগড়া নদীর উপরে ২২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন আর্চ স্টিল ব্রীজের নির্মাণ কাজ শুরু হয়েছে।নেত্রকোনা সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র জানান,জনগনের দাবীর প্রেক্ষিতে নেত্রকোনা জেলা শহর সম্প্রসারণের লক্ষ্যে ১৯৯২ সালে মডেল থানার সামনে মগড়া নদীর উপর একটি ব্রেইলী বিজ নির্মাণ করা হয়। কালের পরিবর্তে ব্রেইলী ব্রীজটি পুরনো হওয়ায় ব্রীজের বিভিন্ন স্থানে স্টিলের পাত ভেঙ্গে গিয়ে অত্যন্ত ঝুকিপূর্ণ হয়ে উঠে। প্রায়শই ঘটে ছোট বড় দুর্ঘটনা।

সেই সাথে ব্রীজটি সরু হওয়ায় একদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, অপরদিকে যানবাহন ও পথচারী চলাচলে বিঘœ ঘটছে। ইতিমধ্যে ভগ্ন ও জরাজীর্ণ ব্রেইলী ব্রীজের স্থানে একটি অত্যাধুনিক দৃষ্টিনন্দন ব্রীজ নির্মাণের জন্য বিভিন্ন মহল থেকে জোর দাবী করা হচ্ছে। জনগনের দাবীর প্রেক্ষিতে নেত্রকোনা সড়ক বিভাগ ব্রেইলী ব্রীজের স্থলে একটি দৃষ্টিনন্দন আর্চ স্টিল ব্রীজের নির্মাণের উদ্যোগ নিয়েছে। তিনি আরো জানান,২২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে ব্রীজ নির্মাণের আহবান করা হলে কনক্রিট এন্ড স্টিল টেকনোলজিস্ লিমিটেড নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এই ব্রীজ নির্মাণের কাজ পায়। ব্রীজের দৈর্ঘ্য ৫৬ মিটার আর ফুটপাতসহ প্রস্থ ১১.৮০ মিটার। এর ব্রীজের বৈশিষ্ট্য হচ্ছে মগড়া নদীর দুপাশে দুটি পিলার থাকলেও মাঝে কোনো পিলার থাকবে না। আর্চ স্টিল ব্রীজটি দেখতে অনেকটা অস্ট্রেলিয়ার সিডনি হারবারের আদলে তৈরী করা হবে। সারা বাংলাদেশে প্রথম ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত আর্চ স্টিল ব্রীজের পরই নেত্রকোনার এই দৃষ্টিনন্দন আর্চ স্টিল ব্রীজের নির্মাণ কাজ শুরু হচ্ছে।
 
নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল্নূর সালেহীন জানান, ইতিমধ্যে পুরোনো ব্রেইলী ব্রীজ ভেঙ্গে সেখানে আর্চ স্টিল ব্রীজের নির্মাণ কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে দুই বছরের মধ্যেই এই দৃষ্টিনন্দন ব্রীজের নির্মাণ কাজ শেষ হবে। ব্রীজটি নির্মিত হলে একদিকে জেলা শহরের যানজট নিরসন ও জনদুর্ভোগ বহুলাংশে কমে আসবে। অপরদিকে সারা জেলার সাথে বিশেষ করে বারহাট্টা, মোহনগঞ্জ, কলমাকান্দা, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটবে। পাশাপাশি জেলার অর্থনৈতিক কর্মকান্ডের প্রসার ঘটবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের