ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় সভা


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৭-১-২০২৫ দুপুর ৪:২১

পটুয়াখালীর বাউফল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার হল রুমে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন, বাউফল প্রেসক্লাব সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. জলিলুর রহমান, সহ সভাপতি দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডেইলি নিউ নেশন প্রতিনিধি মো. মঞ্জুর মোর্শেদ, নির্বাহী সদস্য দৈনিক সংগ্রাম প্রতিনিধি আবু সুফিয়ান, সাবেক সাধারণ সম্পাদক মাই টিভি প্রতিনিধি অহিদুজ্জামান ডিউক, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক সকালের সময় প্রতিনিধি মো. মনিরুজ্জামান হিরোন, বাউফল প্রেসক্লাব সদস্য দৈনিক বাংলাদেশ বানী প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ টিভি প্রতিনিধি নাজিম উদ্দিন, সাবেক দপ্তর সম্পাদক অপরাধ অনুসন্ধান প্রতিনিধি মোসা: কোহিনুর বেগম, প্রেসক্লাব সদস্য দৈনিক জনতা প্রতিনিধি জহিরুল হক ভূঁইয়া, দৈনিক ভোরের অঙ্গীকার প্রতিনিধি অহিদুজ্জামান সুপন, ভোরের আকাশ প্রতিনিধি মো. ফিরোজ প্রমুখ। 
এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম বলেন, বাউফল উপজেলায় আমি নতুন যোগদান করেছি। একটি উপজেলায় সমস্যা এবং সম্ভাবনা দু’টিই থাকে। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। যে কোনো সমস্যা সমাধানে আমি বিশ্বাসী। সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান এবং সম্ভাবনা কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করি। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। তাই উপজেলার উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি বাউফল উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা