বগুড়ায় এখন টিভির সিইও’র বহিষ্কার ও গ্রেফতার দাবি
এখন টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তুষার আব্দুল্লাহ এবং বগুড়া প্রতিনিধি মাজেদ রহমানের বিরুদ্ধে সরকার বিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতার প্রতিবাদে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে মঙ্গলবার দুপুরে ঐতিহাসিক সাতমাথায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মণ্ডল, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ, রাহাত রিটু, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনের সহযোগী হিসেবে কাজ করছে এখন টেলিভিশন। ছাত্র-জনতার আন্দোলনের সময় নির্লজ্জভাবে সরকারের পক্ষাবলম্বন করেছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে সিইও তুষার আব্দুল্লাহর মদদে বগুড়ার প্রতিনিধি মাজেদ রহমান স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। সময় টিভিতে থাকাকালে তুষার আব্দুল্লাহ নির্লজ্জভাবে ফ্যাসিবাদের পক্ষে সাফাই গেয়েছেন।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, মাজেদ রহমান সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতিসহ বিভিন্ন বিএনপি-জামায়াতপন্থী সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়েরের ষড়যন্ত্রে লিপ্ত। বিষয়টি সিইও তুষার আব্দুল্লাহকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। বরং তিনি নিজেও বগুড়ায় এসে সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে যুক্ত হচ্ছেন বলে অভিযোগ করা হয়।
বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সিইও তুষার আব্দুল্লাহ এবং বগুড়া প্রতিনিধি মাজেদ রহমানকে চাকরি থেকে বহিষ্কার করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হোক। তুষার আব্দুল্লাহ হত্যা মামলার আসামী। তিনি কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ান। তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা না নেয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
মানববন্ধনে সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সরকারের প্রতি সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।
এমএসএম / এমএসএম
খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার
ফটিকছড়িতে প্রতিবন্ধী ভাতিজার সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ চাচার বিরুদ্ধে
সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
ভোলায় ভয়াল ১২ নভেম্বর উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত, ৫৬ বছরেও কাটেনি আতঙ্ক
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার
রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে ব্র্যাক কালাইয়ের স্বপ্নসারথি কিশোরীরা
টঙ্গী শিল্পাঞ্চলের উন্নয়নে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকের মতবিনিময়
উজিরপুরে মদ ইয়াবা সহ গ্রেফতার ৪ জন
বুড়িগঙ্গা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি
উলিপুরে দুই বছর বিদ্যালয়ে না এসেই বেতন তুলছেন ছাত্রলীগ নেতা
প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ