আলফাডাঙ্গায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মধুমতি নদীভাঙন এলাকার ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। শনিবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বাজড়া চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সমাবেত ক্ষতিগ্রস্তদের হাতে চাল, ডাল, আটা ও লবণসহ ত্রাণসামগ্রী তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।
এ সময় আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান, গোপালপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নূরী বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, সাধারণ সম্পাদক মো. ফরিদউদ্দিন আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, নদীভাঙনে নিঃস্ব পরিবারগুলোর ক্ষতি পুষিয়ে ওঠা সময়সাপেক্ষ এবং কষ্টকর। বিষয়টি বিবেচনা করে ফরিদপুরের পুলিশ বিভাগ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে মাত্র।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নদীপথ ফিরিয়ে আনার জন্য সরকারের বিভিন্ন বিভাগকে ব্যবস্থা নেযার নির্দেশ দিয়েছেন। পরে পুলিশ সুপার আলিমুজ্জামান ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন এবং পাউবোর অস্থায়ী ভিত্তিতে ভাঙন রোধে গৃহীত কাজের মান তদারকি করেন।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকোশলী পার্থ প্রতিম সাহা বলেন, গত এক মাস আগে থেকে মধুমতি নদীতে ভাঙন শুরু হয়। দুই সপ্তাহ ধরে বালুভর্তি জিওব্যাগ ফেলে ভাঙনরোধে অস্থায়ী ভিত্তিতে কাজ চলছে। স্থায়ীবাঁধ নির্মাণ করে ভাঙন রোধের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানো হয়েছে অনুমোদনের জন্য।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা