ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সাঁওতাল নারীকে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৮-১-২০২৫ দুপুর ৩:৪০

গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাবিরাট গ্রামে সাঁওতাল নারী ফিলোমিনা হাসদাকে মারধর ও তার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রাজাহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ঢাকার শাহবাগের প্রিতম হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঢাকার প্রিতম হোটেল থেকে তাকে আটক করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আসামি রফিকুল ইসলামকে ঢাকা থেকে গাইবান্ধায় ফিরিয়ে আনা হচ্ছে।”

গত শুক্রবার রাজাবিরাট বরট্ট গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাঁওতাল নারী ফিলোমিনা হাসদা ও তার পরিবারের ওপর হামলা এবং তাদের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে।

ঘটনার পর সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ এবং সামাজিক সংগ্রাম পরিষদ যৌথভাবে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ ঘটনায় জেলা বিএনপি রফিকুল ইসলামকে রাজাহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক পদ থেকে বহিষ্কার করেছে।

প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে সাঁওতাল জনগোষ্ঠী দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪