ভাঙচুর অগ্নিসংযোগ ও মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রামের উলিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ইস্যু বানিয়ে মিথ্যাচার ও যুবদলের নেতার মৃত্যুতে ও মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদীদলের অঙ্গ সংগঠন যুবদল, তাঁতি দল, মৎস্যজীবী দল, কৃষক দল, শ্রমিক দলের নেতাকর্মীরা।বিক্ষোভে ৭২ ঘন্টার মধ্যে ভাঙচুর অগ্নিকান্ডের ও মামলায় আসামিদের দ্রুত আটকের দাবী জানান বিক্ষোভকারীরা।
সোমবার ৬ জানুয়ারি দুপুরে জেলা শহরের কুড়িগ্রাম সরকারি কলেজ মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন।
এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌর যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য মোঃ ওয়াজেদ আলী ঝিনুক, সাবেক থানা ও পৌর দলের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন,জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আজাদুন্নবী শামীম, সাবেক জেলা ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামীদ আল হামিদুজ্জামান,সাবেক ভিপি ও জেলা ছাত্র দলের সভাপতি তারিক নাজমুল রোকন,সাবেক ছাত্র দল নেতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহানুর আশরাফ জুয়েল, কৃষক দলের আহবায়ক রিপন রহমান প্রমুখ।
কুড়িগ্রাম জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানা সহ বেশ কয়েকজন নেতাকর্মী বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুট করে দুর্বৃত্তরা। ঘটনায় ৭৮ জনকে আসামি করা হলেও এখন পর্যন্ত কাউকে আটক করে নাই পুলিশ।
অগ্নিকান্ডের ঘটনায় আবু জাফর সোহেল রানা স্ত্রী বাদী হয়ে মামলা দাখিল করে।যার মামলা নং ২৮/৩৭৪
বক্তারা বলেন, অনতিবিলম্বে যুদলের নেতার মৃত্যুতে মিথ্যা মামলা আটক নেতাকর্মীর মুক্তি ও অগ্নিকান্ড ঘটনায় আসামীদের ৭২ ঘন্টার মধ্যে আটক করে দ্রুত বিচারের দাবী তোলেন। এর ব্যতয় হলে আরো কঠোর আন্দোলন ও কর্মসূচির ডাক দিবেন বলে জানান বক্তারা।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড