বগুড়ায় যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর আলহাজ গ্রেফতার
বগুড়া জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে শহরের সূত্রাপুর ঈদগাহ সংলগ্ন তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন যুবলীগের এই নেতা। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার রাতে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন—এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।
রাত ১২টার দিকে সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তার বাড়ি ঘেরাও করা হয়। পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিনি নিজ বাড়ির আটতলা ভবন থেকে পাশের একটি ভবনে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। তবে তিন ঘণ্টার প্রচেষ্টায় তাকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী।
গ্রেপ্তারের সময় পুলিশ তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু নথি ও অন্যান্য সামগ্রী জব্দ করেছে বলে জানা গেছে।
আলহাজ শেখের বিরুদ্ধে ০৬টি হত্যা ও বিষ্ফোরক ও একটি অস্ত্রসহ সর্বমোট ২০(বিশ) টি মামলা মামলা রয়েছে। আলহাজকে গ্রেফতারের ঘটনাটি বুধবার টক অব দ্যা টাউনে পরিণত হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ