মোদির কোলে বসে বাংলাদেশকে শাসন করতে চেয়েছিল হাসিনাঃ শাহিন শওকত
বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত বলেছেন, জনগণের মুখ বন্ধ করে, পায়ে শেঁকল পরিয়ে ভারতের দালালি করে মোদির সাথে কোলাকুলি করে তার কোলে বসে বাংলাদেশকে শাসন করতে চেয়েছিল শেখ হাসিনা। সেই হাসিনা বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে ঘর থেকে বের করেছিল। কিন্তু হাসিনা ৪৫ মিনিট সময়ের মধ্যে দেশ থেকে পালিয়েছে ভারতে। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট এলাকায় দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সম্মেলন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য সচিব মুহা. হায়াতউদ্দৌলা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মবিনুর রহমান মিঞা, পৌর বিএনপির আহবায়ক জিন্নর রহমান ও সদস্য সচিব মতিউর রহমান লিটিল বিশ্বাসসহ অন্যরা। সম্মেলনে আফজাল হোসেনকে সভাপতি ও জিয়াউর রহমান সাধারণ সম্পাদককে দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিব।
এমএসএম / এমএসএম
অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত