মানিকগঞ্জ সদর থানা কর্তৃক ২৩টি হারানো মোবাইল ফোন উদ্ধার
মোবাইল ফোন হারানোর জিডির সূত্র ধরে মানিকগঞ্জ সদর থানা কর্তৃক উদ্ধারকৃত ২৩টি হারানো মোবাইল ফোন যাচাই-বাছাই পূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছেন জেলার পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন। বুধবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব ফোন তুলে দেন তিনি।
এ সময় পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর এবং মানিকগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যাপারে জেলা পুলিশ বদ্ধপরিকর। এ সময় পুলিশ সুপার মহোদয় মোবাইল ফোন ব্যবহারকারীদের সর্তকতার সাথে মোবাইল ফোন ব্যবহার করতে বলেন এবং কোন কারনে মোবাইল ফোন চুরি কিংবা হারানো গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করার পরামর্শ দেন।
এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইমতিয়াজ মাহবুব, ডিআইও-১ মানিকগঞ্জ এর মোঃ নাজমুল হুদা খান, মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এস.এম আমান উল্লাহ ও অন্যান্য অফিসারগন উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার