ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

চৌগাছায় গভীর রাতে ইউএনওর কম্বল পেয়ে খুশি শীতার্ত মানুষ


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৮-১-২০২৫ বিকাল ৫:৫৪

যশোরের চৌগাছায় গভীর রাতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। মঙ্গলবার  গভীর রাতে  পৌর এলাকা ও বাজার এলাকায় এসব কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় কম্বল বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কমকর্তা মুসাব্বির হুসাইন,  প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার, আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী বালি আবুল কালাম প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিত সাহা জানান, সারাদেশের ন্যায় চৌগাছাতে শীত জেঁকে বসেছে। এই শীতে কোনো দুঃস্থ মানুষ যেন কষ্ট না পায়, সেজন্য সরকার তাদের জন্য কম্বল পাঠিয়েছে। আর সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র নিয়ে তাদের সামনে দাঁড়িয়েছি। এভাবেই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি