নেত্রকোনায় তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে ৩১ বিজিবি'র কম্বল বিতরণ
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সদর দপ্তর ও সীমান্ত একাকায় তিন শতাধিক দুস্হ অসহায়, হত-দরিদ্র এবং শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল ) বিতরন করেছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চলতি মওসুমে ভারতীয় সীমান্তবর্তী নেত্রকোনা জেলায় হাড় কনকনে শীত ও তীব্র শৈত্য প্রবাহ পরিলক্ষিত হওয়ায় অসহায়, হত-দরিদ্র, খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এরই প্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুস্হ অসহায়, হত-দরিদ্র এবং শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে। এরই আলেকে আজ বুধবার সকাল ১১টায় পারলাস্থ বিজিবি ক্যাম্পে ১শত দুস্থ, অসহায়, হত-দরিদ্র ও খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন নেত্রকোনা ব্যাটালিয়ন(৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ আওয়াল হোসেন সহ অন্যান্য কর্মকর্তা ও জোয়ানরা। এছাড়াও নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) উদ্যোগে ভারতীয় সীমান্তবর্তী চারুয়াপাড়া, বিজয়পুর, লেঙ্গুরা ও পাঁচগাওসহ প্রত্যন্ত অঞ্চলে আরে ২ শতাধিক হত দরিদ্র শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied