পিরোজপুরে দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসা শিক্ষার্থীদের নবীন বরণ উৎসব
পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার ২০২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের বরণ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি )মাদ্রাসা হল রুমে বর্ণাট্য আয়োজনে সকাল ১০ টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
মাদ্রাসার শিক্ষকমন্ডলী এবং ৯ম ও ১০ম এর শিক্ষার্থীরা গোলাপ দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন। নাবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মুহা: মাওলানা মহিউদ্দীন। মাওলানা মাহবুবুর রহামনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মাওলানা সিদ্দিকুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা শফিকুল ইসলাম, অনন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব নাফিজ ইমতিয়াজ, সাবিনা ইয়াসমিন, কবির হোসাইন, ইবি প্রধান মাওঃ আমিরুজ্জামান খান।
অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে স্বরচিত কবিতা আবৃতি করেন মাদ্রাসার সহকারী শিক্ষক নাজমিন আক্তার আসমা ও মোঃ তরিকুল ইসলাম। প্রধান অতিথি তার আলোচনায় নবীন ছাত্রদের উদ্দ্যেশ্যে জীবনে সফলতা পাওয়ার মূল পদ হলো নিকেকে নিয়মানুবর্তীতার মধ্যে চলা। নিয়মানুবার্তীতা আসে আল্লাহর পথে চলার মাধ্যমে কুরআন'ই একমাত্র পথ যা মানুষকে উন্নত করতে পারে। আর এই উপকরণ এই পদ তোমাদেরকে দেখাবে মাদ্রাসা শিক্ষা। মৃত্যু না থাকলে পৃথীবিতে কেউ ভালো কাজ করতো না, যেহেতু মৃত্যু আছে তাই আমাদের ভালো কাজ করতে হবে। ভালো কাজ করতে হলে ভালো সঙ্গ প্রয়োজন যেটি মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান। পরে সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়ামুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ