ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

বগুড়ায় এসেনসিয়াল ড্রাগসের চাকুরিচ্যুতদের সাংবাদিক সম্মেলন


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ৯-১-২০২৫ দুপুর ৪:৩২

 বগুড়ায় এসেনসিয়াল ড্রাগসের চাকুরিচ্যুত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের চাকুরী পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন চাকুরিচ্যুত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা সংগ্রাম পরিষদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন চাকুরিচ্যুত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা সংগ্রাম পরিষদের আহ্বায়ক সুজাউদ্দৌলা। তিনি জানান, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেআইনিভাবে এবং বিনা নোটিশে এসেনসিয়াল ড্রাগসের বগুড়া প্লান্ট থেকে ৩৪২ জন শ্রমিক ও কর্মকর্তাকে চাকুরিচ্যুত করা হয়। তিনি অভিযোগ করেন, কোনো শ্রম আইন বা চাকুরী বিধিমালা লঙ্ঘনের প্রমাণ না থাকা সত্ত্বেও তাদের চাকুরীচ্যুত করা হয়।

সুজাউদ্দৌলা জানান, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর অন্যান্য অঞ্চলের চাকুরিচ্যুত শ্রমিক ও কর্মচারীদের পুনর্বহাল করা হলেও বগুড়া অঞ্চলের চাকুরিচ্যুতদের উপেক্ষা করা হয়। এর কারণ হিসেবে তিনি দাবি করেন, চাকুরিচ্যুতদের সিংহভাগই বগুড়া অঞ্চলের বাসিন্দা হওয়ায় তারা বৈষম্যের শিকার হন।

সাংবাদিক সম্মেলনে বলা হয়, গত ৫ আগস্ট ২০২৪ সালে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করলে অন্যায়ভাবে চাকুরিচ্যুতদের পুনর্বহালের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। তবে, এসেনসিয়াল ড্রাগস বগুড়া প্লান্টের চাকুরিচ্যুত শ্রমিক ও কর্মকর্তারা এখনও চাকুরীতে পুনর্বহালের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাননি।

চাকুরিচ্যুতদের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘ ১৭ বছর ধরে চাকুরী হারিয়ে তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনাহার ও অর্থকষ্টে দিন পার করছেন তারা। একই সঙ্গে ফ্যাসিস্ট সরকারের আমলে ঘুষ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে দুর্নীতি করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

সুজাউদ্দৌলা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক পক্ষপাত ও অঞ্চলভিত্তিক বৈষম্য দূর করে চাকুরিচ্যুত সকল শ্রমিক ও কর্মকর্তাদের দ্রুত চাকুরীতে পুনর্বহাল করার জন্য। তাদের পরিবারগুলোকে বাঁচাতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি