ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শিবালয়ে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে গৃহকর্তার সর্বস্থ লুট: আটক ১


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৯-১-২০২৫ বিকাল ৫:২১

মানিকগঞ্জের শিবালয়ে খাবারের সাথে চেতনা নাশক নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে গৃহকর্তার সর্বস্থ লুটে নেয়া চক্রের এক সদস্যকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোর্পদ করেছে। বৃহস্পতিবার (০৯ জানুয়ারী ) সকালে গৃহকর্তার সর্বস্থ লুটে নেয়া চোর চক্রের সদস্য মতিউর রহমান (২৭)কে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে শিবালয় থানা পুলিশ।

জানা গেছে, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার কয়ড়া গ্রামের মো.আলমগীর হোসেনের বাড়ির টিউবওয়েলের পানিতে গত ৭ জানুয়ারী বিকেলে কে বা কারা নেশা জাতীয় ঔষুধ দিয়ে রাখে। আলমগীর হোসেন খাবার খাওয়ার পর বাড়ির পাশে জমিতে কাজ করতে গেলে তখন মাথা ঘুড়ায় এবং ঘুম ঘুম লাগে তার। তখন তার সন্দেহ হলে বাজারে গিয়ে আচার কিনে এনে নিজে খায় এবং পরিবারের অন্যন্য সদস্যদেরকে খাওয়ান এবং  ঘটনাটি প্রতিবেশীদেরকেও জানিয়ে রাতের বেলায় তারা সকলকেই সজাগ থাকার পরামর্শ দেন। এরপর যে কথা সেই কাজ।

বুধবার দিবগত রাত আনুমানিক ১টায় তার ঘরের বাড়ান্দার কেচি গেটের লক ভেঙ্গে চোর মতিউর ঘরে প্রবেশ করে আলমারিতে রাখা ভ্যানিটি ব্যাগ হতে তিন হাজার টাকা চুরি করে। এসময় কেচি গেইট ভাঙ্গার শব্দে আলমগীর চোর, চোর বলে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে আজ্ঞান পার্টি বা চোর চক্রের দুই জন পালিয়ে যায় এবং মতিউরকে আটক করেন স্থানীয় জনতা।

এসময় বাড়ির পাশের জমিতে ফেলা রাখা একটি ব্যাগ পাওয়া যায়। এরমধ্যে একটি স্ক্রু ড্রাইভার,টিন কাটার একটি কাটার, একটি লোহা তোলার জামটিয়া, একটি শেলাইরেঞ্জ, তিন জোড়া জুতা, একটি ভাঙ্গা কেচি গেইটের লক পাওয়া যায়। আটক মতিউর রহমানের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত-আক্কাস উদ্দিনের ছেলে। তিনি ঢাকা জেলার সাভার ব্যাংক কলোনি এলাকায় বাসা ভাড়া থাকে।

এ ব্যাপারে শিবালয় থানার অফিসার ইনচার্জ এআরএম আল মামুন বলেন, আটক মাতিউর চেতনা নাশক ও নেশা জাতীয়  দ্রব্য প্রয়োগ করে পরস্পর যোগসাজসে চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে চুরি করার চেষ্ট করে। এসময় স্থানীয় জনতা ওই চোরকে আটক করে পুলিশে খবর দেন। এরপর আমরা ওই চোরকে থানায় এনে আইনি প্রক্রিয়া শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান