অন্তবর্তী সরকারও পতিত হাসিনার মতো কাজ করছে: বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান
মুখে মুখে সংস্কার করার কথা বললেও অন্তবর্তীকালীন সরকার পতিত শেখ হাসিনার সরকারের মতো কাজ করছে বলে দাবী করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবী করেন। এসময় তিনি অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেয়ার আহবান জানান।
ড. আসাদুজ্জামান রিপন অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্যে বলেন, ‘মুখে সংস্কারের কথা বললেও ভিতরে ভিতরে তাদের লোকজনকে বিভিন্ন স্থানে বসিয়ে দিচ্ছে। তারাও পতিত হাসিনা সরকারের পদাঙ্গ অনুসারণ করে বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছেন। এটা কোন ভাবেই কাম্য নয়। তাদের মেয়াদ পাঁচ মাস হতে চললেও কোন উপদেষ্টাদের সম্পদের হিসেব দেয় নাই। ধরে নিলাম তাদের বৈধ ইনকার রয়েছেই। তারপরেও কেন তারা অনুসরনীয় হচ্ছে না। তারা তো সম্পদের হিসেব দিয়ে অনুকরনীয় হতে পারে।’
আসাদুজ্জামান রিপন আরো বলেন, ‘বিভিন্ন সংস্কার কমিশন কি কাজ করছেন, কি করছেন না। সেসব বিষয় তারা পাবলিকলি বলে বেড়াচ্ছেন। একা কেন হবে। তারা কাজ করে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন, পরে জাতির কাছে বিষয়গুলো জানাবেন। কিন্তু সেসব তারা করছেন না। ফলে তাদের কাজেও সন্দেহ তৈরি হচ্ছে।’ এসময় ড. আসাদুজ্জামান যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেয়ার আহবান জানান।
প্রস্তুতি সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন,
কার্যকরী সদস্য কাজী হুমায়ন কবির, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, মিজানুর রহমান মুরাদ, এ্যাড. জামিনুর রহমান মিঠু। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া। পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান। এসময় জেলা বিএনপির কাউন্সিল নিয়ে নেতা-কর্মীরা আলোচনা করেন।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু