ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

নেত্রকোনায় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৯-১-২০২৫ বিকাল ৬:৬

নেত্রকোনায় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিত করণ কর্মশালা ও জব ফেয়ারের মাধ্যমে কর্মী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে
প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সাভিসেস লিমিটেড (বোয়েসেল) এই অবহিত করণ কর্মশালার আয়োজন করে।

  নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ এর সভাপতিত্বে বোয়েসেলের সিনিয়র সহকারী সচিব মোছাঃ নাজমুন নাহার এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়েসেল এর (প্রশাসন,মানব সম্পদ ও অর্থ) মহাব্যবস্থাপক নূর আহমেদ। 

কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ লেহাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মুনম্ন লিজা, গণ অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক হাসান আল মামুন ও জর্ডান সিডনি কোম্পানি প্রতিনিধি আফরোজা খাতুন প্রমূখ। 

কর্মশালায় প্রধান অতিথি জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, জনসংখ্যা কোন দেশের বুঝা নয়, তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদে পরিনত করতে পারলে তারা দেশের সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রাখতে পারে। 

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম