ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নেত্রকোনায় কলেজ শিক্ষকের লাশ উদ্ধার, পুলিশ বলছে হত্যা


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১০-১-২০২৫ বিকাল ৫:৪১
নেত্রকোনা শহরের বড়বাজার এলাকায় নিজের বাসা থেকে অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে। নিহত ওই কলেজ শিক্ষক হচ্ছেন,নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রী কলেজের কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার রায় (৬৬)।
 
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বড়বাজারের বাসার খাটের নীচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
 স্থানীয়দের বরাতে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান,স্ত্রী নিভা রাণী সাহা কয়েকদিন আগে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যান। তখন থেকে শিক্ষক দিলীপ কুমার রায় একাই বাসায় ছিলেন। আজ সকাল ১০টার দিকে স্ত্রী নিভা রাণী ঢাকা থেকে ফিরে বাসার সামনের ফটকে তালা ঝুলানো দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় বাসার ভিতরের ঢুকে গ্রীলেও তালা ঝুলতে দেখতে পান। এ অবস্থায় তিনি ও স্থানীয়রা তালা ভেঙ্গে ঘরে ঢুকে খাটের নীচে মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের এই কর্মকর্তা বলেন,“ মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের চিহ্নও  পারিপার্শ্বিক অবস্থা বিবেচনাসহ প্রাথমিক তদন্তে আমরা ধারণা করছি শিক্ষক দিলীপ কুমার রায়কে হত্যা করা হয়েছে। চুরির ঘটনায় না অন্য কোন কারণে এই হত্যা এর রহস্য উন্মোচনে তদন্ত শুরু হয়েছে।  
এদিকে জেলার পুলিশ ব্যূরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে। পিবিআইয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের