ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

৩৩ তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের সভাপতি শামিম হুসাইন ও সাঃ সঃ রিনাত ফৌজিয়া


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১০-১-২০২৫ বিকাল ৫:৪৫

বাংলাদেশ সিভিল প্রশাসন ৩৩তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। ১০ ই জানুয়ারী  শুক্রবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তাদের অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানেই ভোটে ৩০ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাসোসিয়েশনের সভাপতি পদে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হুসাইন ও সাধারণ সম্পাদক পদে কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া নির্বাচিত হয়েছেন। কমিটিতে তিনজন সহসভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন নুসরাত আজমেরী হক, সৈয়দ মাহবুবুল হক বাহলুল ও ফাহমি মো. সায়েফ।

অন্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম ও রফিকুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক পদে নূরুল হাই মোহাম্মদ আনাছ, মো. আশিকুর রহমান চৌধুরী ও মো. সোহেল রানা; কোষাধ্যক্ষ পদে মো. মুসফিকুল আলম হালিম; উন্নয়ন ও গবেষণা সম্পাদক পদে মুনতাসির হাসান; প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বুলবুল আহমেদ; আইসিটি সম্পাদক পদে শামীম ভূঁইয়া; দপ্তর সম্পাদক পদে মো. শাহিদুল আলম; আইনবিষয়ক সম্পাদক পদে মো. আবদুল্লাহ আল মামুন; সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে শীতেষ চন্দ্র সরকার ও উপকোষাধ্যক্ষ পদে মো. বরমান হোসেন।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন মো. নুরের জামান চৌধুরী, হাসান মারুফ, সাদিয়া আফরিন, মো. রওশন আলী, মেজবাহ উদ্দীন, মো. আক্তারুজ্জামান, রামানন্দ পাল, তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, বকুল চন্দ্র কবিরাজ, মো. রনি আলম নুর, মো. আক্তার হোসেন শাহিন ও মো.আবুল হাসেম।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান