ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় গরু ব্যবসায়ী অপহরণ: ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১১-১-২০২৫ দুপুর ৩:৩৩

নড়াইলের লোহাগড়ায় এক গরু ব্যবসায়ীকে অপহরণ করে শিকল দিয়ে বেঁধে নির্যাতন ও ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী গরু ব্যবসায়ী লাবলু মোল্যা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টোনারচর গ্রামের বাসিন্দা। তিনি শুক্রবার বিকেলে মাইজপাড়া গরুর হাট থেকে তিনটি গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে লোহাগড়ার কালিনগর গ্রামে অপহৃত হন।

অপহরণকারীদের মধ্যে বাবুল মুসল্লি, পাইলট মুসল্লি, সেলিম মুসল্লি ও আরও ৩-৪ জন ছিল। তারা লাবলু মোল্যাকে আটকিয়ে তার কাছ থেকে ৩ লক্ষ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পাইলট মুসল্লির বাড়িতে নিয়ে গিয়ে কোমর ও পায়ে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করে। এরপর তারা লাবলুর পরিবার থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ভুক্তভোগীকে উদ্ধার করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আশিকুর রহমান জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ