জামালপুর প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলার কর্মরত সাংবাদিকদের মানববন্ধন
জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আই এর সাংবাদিক আলহাজ্ব হাফিজ রায়হান সাদা’র বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা।
শনিবার দুপুরে জামালপুর প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে। জামালপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সভাপতিত্বে ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দৈনিক সচেতন কন্ঠের সম্পাদক বজলুর রহমান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক এস এম আব্দুল হালিম, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, জামালপুর অন-লাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শওকত জামান, আর টিভি’র জেলা প্রতিনিধি সুবিনয় রায় তপু, জামালপুর নাগরিক ভয়েস’র সাধারণ সম্পাদক মশিউর রহমান, জামালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, জামালপুর রিপোটার্স ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম রুকন, জামালপুর জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান সরোয়ার মঞ্জু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুরের আহবায়ক শাহাবুল আকন্দ, সদস্য সচিব শহিদুল ইসলাম তুফান, সাংবাদিক ইউনিয়ন জামালপুরের সভাপতি সুকান্ত চক্রবর্তী, মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি আজম খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খাদেমুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম হাসু, ই-প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আহসান হাবীব স্বপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক রেহামান বিন শাওন, বাংলাদেশ রিপোটার্স ক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি মুক্তাদির হোসেন সেলিম প্রমুখ।
এসময় আগামী ২৪ ঘন্টার মধ্যে হাফিজ রায়হান সাদা’র বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।
উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধে জেলার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শিপনের স্ত্রী সামছুন্নাহার সুমাইয়া বাদী হয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা’র বিরুদ্ধে গত ২৪ ডিসেম্বর মেলান্দহ থানায় দ্রুত বিচার আইনে মিথ্যা মামলা দায়ের করে।
এমএসএম / এমএসএম
নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি
তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
কালাইয়ে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
নবীনগরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা
বাড়িঘরে হামলা-আগুনের পর সাবেক এমপি ও আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
বরগুনায় এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
গুলিবিনিময়ের পর সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার
শুল্ক ফাঁকি দিয়ে আনা ১১ কোটি টাকার শাড়ি-শাল জব্দ,গ্রেপ্তার ২
গাংনীতে ধলা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা
ডিআইজির সঙ্গে এসআরবি অধিনায়কের মতবিনিময় শৃঙ্খলা -জননিরাপত্তায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যাশা