মানিকগঞ্জে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্ব: নিহত ১
মানিকগঞ্জের দৌলতপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ইউসুফ নামে একজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো চারজন। শনিবার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে ব্যাডমিন্টন খেলায় এলমেস ও ইউসুফের মধ্যে জুনিয়র ও সিনিয়রের জের ধরে বিরোধের সৃষ্টি হয়। পরে শনিবার ভোরে এলমেসের পরিবারের লোকজন হাতুড়ি, দা ও রড দিয়ে ইউসুফের পরিবারের ওপর হামলা করে। এ হামলায় ইউসুফসহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে ইউসুফের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে ঘিওর উপজেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়। ঢাকায় নেয়ার পথে ইউসুফের মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাটি জানার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার