রৌমারী সীমান্ত থেকে বিজিবির হাতে ১৩৫ বোতল মদ জব্দ
মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়’ এমনই সলোগান কে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রামের রৌমারী বড়াইবাড়ি সীমান্তে বিজিবির টহলদল সীমান্ত পিলার ১০৬৭/৪ এস হতে গোপন সংবাদের ভিত্তিতে ১৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। গতকাল শনিবার সহকারি পরিচালক ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
(৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল হাসানুর রহমান বলেন, বড়াইবাড়ি সীমান্ত নামক স্থান দিয়ে মাদকদ্রব্য ভারত হতে বাংলাদেশে পাচারের সময় বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৭/৪ এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়াইবাড়ি নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১৩৫ বোতল মদ আটক করা হয়। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে সীমান্ত সুরক্ষার দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।
এমএসএম / এমএসএম
বরগুনায় এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
গুলিবিনিময়ের পর সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার
শুল্ক ফাঁকি দিয়ে আনা ১১ কোটি টাকার শাড়ি-শাল জব্দ,গ্রেপ্তার ২
গাংনীতে ধলা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা
ডিআইজির সঙ্গে এসআরবি অধিনায়কের মতবিনিময় শৃঙ্খলা -জননিরাপত্তায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যাশা
নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর
‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস
মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন
বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত
কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান