ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

মেহেরপুরে চাকরিচ্যুত বি.ডি.আর সদস্যদের পূর্ণ বহলের দাবিতে মানববন্ধন


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ১:৩৬

স্বৈরাচার হাসিনার প্রহসন মামলায় বিনা বিচারে ১৬ বছর আটক নিরপরাধ বি.ডি.আর সদস্যদের মুক্তি চাই এবং চাকরিচ্যুত বি.ডি.আর সদস্যদের পূর্ণ বহলের দাবিতে আজ রবিবার   (১২জানুয়ারি) সকাল ১১ টার দিকে   বি.ডি.আর কল্যাণ পরিষদ ও মেহেরপুর জেলা ক্ষতিগ্রস্থ বি.ডি.আর সদস্য কর্তৃক  মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে  এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের প্রাক্তন বিডিআর সদস্যরা বলেন, পিলখানার হত্যাকান্ডের পরিকল্পনাকারী ইন্ধনদাতা সহ প্রকৃত হত্যাকারীদের বিচার আমরা সহ আমাদের দেশের ১৮ কোটি জনগণের প্রাণের দাবি কিন্তু তৎকালীন সরকারের অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টে গণহারে গ্রেপ্তার ও অন্যায় ভাবে গণহারে সাজা প্রাপ্ত সকল বিডিআর সদস্যদের পক্ষে তিন দফার দাবি  তুলে ধরা হয়। 

 ৩ দফা দাবী সমূহ নিম্নরূপ:

(১) পিলখানায় নির্মমভাবে হত্যাকান্ডের শিকার ৫৭ জন সেনা অফিসার সহ ৭৪ জন হত্যাকান্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করা এবং যে সকল বিডিআর সদস্যর সাজার মেয়াদ শেষ ও খালাস প্রাপ্ত তাদের মুক্তির দাবী জানাই।

(২) প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেপ্তার করে যাদেরকে অন্যায়ভাবে চাকুরীচ্যুত করা হয়েছে, তাদের সবাইকে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা (যেমন: রেশন, বেতন ভাতাদি, পদোন্নতি) সহ পুণরায় চাকুরীতে পূনর্বহাল বা যোগদান করাতে হবে।

 (৩) তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর
(ঙ) ধারা অবশ্যই বাদ দিতে হবে।

এ দাবী সমূহ এদেশের ১৮ কোটি গণ মানুষের দাবী, সুশীল সমাজের দাবী বলে জানিয়েছেন প্রাক্তন বিডিআর সদস্য ও তাদের পরিবার। 

মানববন্ধন শেষে লিফলেট বিতরণ ও মেহেরপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন,  প্রধান সমন্বয়ক  মোহাম্মদ গিয়াস উদ্দিন   দ্বিতীয় সমন্বয়ক  মোহাম্মদ হাবিবুর রহমান    বিডি, আর সদস্য মোহাম্মদ নাহিদ  বিডিআর সদস্য মোহাম্মদ বিল্লাল হোসেন  বিডিআর সদস্য মোহাম্মদ প্রতিক  সহ   বিডিআর পরিবারের সদস্যগন  উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সড়ক বিভাগ সতর্কীকরণ সাইনবোর্ড লাগানোর পরেও লাকসামে সড়ক বিভাগের কোটি টাকার জায়গা দখল

শিকারপুর ব্রিজের নিচে বৈদ্যুতিক তার ও জি আই পাইপ চুরি: পেশাদার চোর গ্রেফতার

উলিপুরের নিরাশার পাথারে মোটর সাইকেল দূর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

বরিশালে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে মামলা

আনোয়ারায় বিএনপি নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বিডি ক্লিনের উদ্যোগে বাবুগঞ্জ ইউএনও কার্যালয় চত্বর পরিচ্ছন্নতা অভিযান

মনোহরগঞ্জে দুই যুগ পর মিলল অক্ষত মরদেহ, এলাকায় চাঞ্চল্য

রাজারহাটে নষ্ট সুপারিতেও মিলছে বাড়তি আয়ের সুযোগ

দেশপ্রেমসহ সঠিক সিদ্ধান্ত নিয়ে পাবনা এক্সপ্রেস ট্রেনটি চালানো হলে লোকসান হবেনা এমনকি চলাচল বন্ধও হবেনা

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: চিকিৎসকদের শঙ্কা আসন্ন ভয়াবহ পরিস্থিতির

অবহেলায় হারাতে বসেছে মগনামার শতবর্ষী জমিদার বাড়ির ঐতিহ্য

অতিরিক্ত’র ভারে আক্রান্ত চসিক, সেবা বিঘ্নিত!

কুড়িগ্রামে এনসিপির মিছিলে হামলাকারীদের বিচার হবে, এমপি ড. আতিক মুজাহিদ