ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত পাঁচ কৃষক


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ১:৪৮

চট্টগ্রামের চন্দনাইশে কয়েক ঘন্টার ব্যবধানে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহরণ হয়ে মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন পাঁচজন কৃষক। এই ঘটনায় আতংকে রয়েছে এলাকাবাসী। গতকাল সকালে কাঞ্চননগরের পাহাড় থেকে একজন ও বিকালে হাশিমপুরের পাহাড়ি এলাকা থেকে অপর চারজন কৃষক অপহৃত হয় নগদ টাকা দিয়ে তাঁদের মুক্তি দেন অপহরণকারী ব্যক্তিরা। মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া কৃষকরা হলেন আহমদ হোসেন (৫৫), কৃষিশ্রমিক মো. রহিম (৩৫), বদিউল আলম (৩০), মো. কামাল (৪০) ও মো. জুনায়েদ (৪৫)। এসসব অপহরণকারী ব্যক্তিরা পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এসময় ভুক্তভোগী আহমদ হোসেন জানান, সকাল সকাল আহমদ হোসেনসহ দুজন কাঠুরিয়া কাঞ্চননগরের পাহাড়ে কাঠ কাটতে যান। এ সময় পাহাড়ি সন্ত্রাসীরা তাঁদের ধাওয়া দেন। সন্ত্রাসীরা আহমদ হোসেনকে নিয়ে গেলেও তাঁর সঙ্গী অপর কাঠুরিয়া মুন্সি মিয়া পালিয়ে আসেন। পরে সন্ত্রাসীরা আহমদ হোসেনকে মারধর করে মুঠোফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।পরিবারের সদস্যরা অনেক কষ্টে ৫০ হাজার টাকা জোগাড় করে পাহাড়ি সন্ত্রাসীদের দিয়ে আহমদ হোসেনকে মুক্ত করে আনেন। অপরদিকে হাশিমপুর সায়দাবাদ এলাকার ১০ জন শ্রমিক বিকাল ৩টার দিকে হাসিমপুর পাহাড়ি এলাকায় পেয়ারা ও লেবুর বাগান পরিষ্কার করতে যান। এই সময় পাহাড়ি সন্ত্রাসীরা তাঁদের ধরতে গেলে ছয়জন শ্রমিক পালিয়ে আসেন। বাকি চার শ্রমিককে তাঁরা অপহরণ করে নিয়ে যান। পরে মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে দাবি করেন সৈয়দাবাদ গ্রামের বাগানমালিক নুরুন্নবী সওদাগর। এব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন,তবে এখনো থানায় কেউ লিখিত অভিযোগও করেনি বলে জানান।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২