কুড়িগ্রাম উদ্যোক্তার উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে কম্বল ও শিশুদের শীতবস্ত্র বিতরণ
"আসুন অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াই" এই স্লোগানকে ধারন করে কুড়িগ্রাম পৌরসভার পাঁচ শতাধিক দুস্থ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল ও শিশুদের শীতবস্ত্র বিরতণ করেছে 'কুড়িগ্রাম উদ্যোক্তা'।
রবিবার সকালে পৌর এলাকার ঈদগাহ পাড়ার পন্ডিত বাড়িতে 'কুড়িগ্রাম উদ্যোক্তা' অফিসে এসব কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, 'কুড়িগ্রাম উদ্যোক্তা'র প্রতিষ্ঠাতা সভাপতি, সমাজসেবক মুহিবুল হুদা রবিন, এ্যাডঃ আতিকুর রহমান, কৃষক ও যুবনেতা খলিলুর রহমান খলিল, 'কুড়িগ্রাম উদ্যোক্তা'র সহ-সভাপতি ফ্রিল্যান্সার মিগনিউর কনক, এ্যাডঃ আলী আহমেদ শাহ আতিক, সমাজসেবী মঞ্জুরুল ইসলাম।
কম্বল পেয়ে আনন্দিত হয়ে শারীরিক প্রতিবন্ধী আকবর আলী বলেন, 'কয়েক দিন থাকি খুউব ঠান্ডা! খুব কষ্টে আইত কাটপার নাগছোং! কম্বল খ্যান প্যায়া খুউব উপকার হইল বাবা!'
বিধবা নারী আকলিমা বেওয়া বলেন, 'আইতে দিনে ঠান্ডা! হাত-ঠ্যাং গডগডে কাঁপে! এটাই আসিয়া নাতনী পাইলাম ঠান্ডার কাপড়, মুই পানু কম্বল!'
কুড়িগ্রাম উদ্যোক্তা'র প্রতিষ্ঠাতা সভাপতি মুহিবুল হুদা রবিন বলেন, "যেকোনো দুর্যোগে আমরা সবসময় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। আমরা অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে মানবকল্যাণের পক্ষে কাজ করতে পেরে আনন্দিত, ইনশাল্লাহ আগামীতেও এ সহায়তা কার্যক্রম সংগঠনের পক্ষ থেকে অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড