ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রাম উদ্যোক্তার উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে কম্বল ও শিশুদের শীতবস্ত্র বিতরণ


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ৪:২১

"আসুন অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াই" এই স্লোগানকে ধারন করে কুড়িগ্রাম পৌরসভার পাঁচ শতাধিক দুস্থ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল ও শিশুদের শীতবস্ত্র বিরতণ করেছে 'কুড়িগ্রাম উদ্যোক্তা'।

রবিবার সকালে   পৌর এলাকার ঈদগাহ পাড়ার পন্ডিত বাড়িতে 'কুড়িগ্রাম উদ্যোক্তা' অফিসে এসব কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, 'কুড়িগ্রাম উদ্যোক্তা'র প্রতিষ্ঠাতা সভাপতি,  সমাজসেবক মুহিবুল হুদা রবিন, এ্যাডঃ আতিকুর রহমান, কৃষক ও যুবনেতা খলিলুর রহমান খলিল, 'কুড়িগ্রাম উদ্যোক্তা'র সহ-সভাপতি ফ্রিল্যান্সার মিগনিউর কনক, এ্যাডঃ আলী আহমেদ শাহ আতিক, সমাজসেবী মঞ্জুরুল ইসলাম।

কম্বল পেয়ে আনন্দিত হয়ে শারীরিক প্রতিবন্ধী আকবর আলী বলেন, 'কয়েক দিন থাকি খুউব ঠান্ডা! খুব কষ্টে আইত কাটপার নাগছোং! কম্বল খ্যান প্যায়া খুউব উপকার হইল বাবা!'

বিধবা নারী আকলিমা বেওয়া বলেন, 'আইতে দিনে ঠান্ডা! হাত-ঠ্যাং গডগডে কাঁপে! এটাই আসিয়া নাতনী পাইলাম ঠান্ডার কাপড়, মুই পানু কম্বল!'

কুড়িগ্রাম উদ্যোক্তা'র প্রতিষ্ঠাতা সভাপতি মুহিবুল হুদা রবিন বলেন, "যেকোনো দুর্যোগে আমরা সবসময় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। আমরা অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে মানবকল্যাণের পক্ষে কাজ করতে পেরে আনন্দিত, ইনশাল্লাহ আগামীতেও এ সহায়তা কার্যক্রম সংগঠনের পক্ষ থেকে অব্যাহত থাকবে। 

এমএসএম / এমএসএম

নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর

‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস

মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ