নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে অত্র কলেজ অডিটোরিয়ামে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় অত্র কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক আব্দুল মান্নানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী মিজানুর রহমান মজনু সরকার, নবীনগর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী, প্রধান শিক্ষক আল আমিন খান, শিক্ষানুরাগী গোলাম মোরশেদ, সিনিয়র শিক্ষক আব্দুর রহমান, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য গাজী এখলাছ উদ্দিন পিন্টু, সমাজ সেবক এ কে এম জাহাঙ্গীর, নবীনগর থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাউছার আলম, শিক্ষানুরাগী মোঃ মতিউর রহমান, প্রভাষক আবুল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আজকের এই নবীন শিক্ষার্থীরাই আমাদের আগামীর ভবিষ্যৎ। তাই তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তারা এসময় সন্তানদের শিক্ষার মানোন্নয়নকল্পে অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।
আলোচনা শেষে উপস্থিত অতিথিরা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ সালে উপজেলা পর্যায়ের প্রতিযোগীতায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধান সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া কৃতিত্ব শিক্ষার্থীদের মাঝে কৃতিত্ব সনদ ও ক্রেস্ট তুলে দেন।
এমএসএম / এমএসএম
নরসিংদীতে শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার
রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়
ডিএনএ টেস্টে প্রমাণিত পিতৃত্ব: বাউফলে সন্তানের স্বীকৃতি দাবিতে অনশন করা নিপার জয়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপির প্রস্তুতি সভা
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
নরসিংদীতে ২৪ ঘণ্টায় হামে নতুন ভর্তি ১০, ডেঙ্গুতে আক্রান্ত ৩২
শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন
উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার
বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন