ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ৪:৩২

চাকরিচ্যুত বিডিআর সদস্যরা ৩ দফা দাবিতে রোববার (১২ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন করেছেন। তাদের দাবি, পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদঘাটনের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন, চাকরিচ্যুত সদস্যদের পুনর্বাসন ও চাকরিতে পুনর্বহাল, এবং দীর্ঘ ১৬ বছর ধরে কারাবন্দি নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি। মানববন্ধন শেষে তারা তাদের দাবিসমূহ নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারির ঘটনাকে "ষড়যন্ত্রমূলক" উল্লেখ করে বলেন, ফ্যাসিস্ট সরকার পিলখানা হত্যাকাণ্ডের দায় চাপিয়ে বিডিআর সদস্যদের ওপর অবিচার করেছে। তারা দাবি করেন, প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত না করে নিরপরাধ সদস্যদের জেলবন্দি রাখা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন চাকরিচ্যুত বিডিআর ডিএডি নজরুল ইসলাম, বগুড়া জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক এরশাদুল বারী এরশাদ, বিডিআর কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক জিয়াউল হক জিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল জাবের এবং সাকিব খান।

বক্তারা বলেন, "পিলখানা হত্যাকাণ্ডের মতো জাতীয় ট্র্যাজেডির প্রকৃত সত্য উদঘাটনের জন্য স্বাধীন তদন্ত কমিশন জরুরি। আমরা চাই এই তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক।"

তারা আরও বলেন, "১৬ বছর ধরে যারা জেল খাটছেন, তাদের অধিকাংশই নির্দোষ। তাদের মুক্তি দেওয়া হোক এবং চাকরিচ্যুত সদস্যদের পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।"

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক