ঠাকুরগাঁওয়ে "প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি" লক্ষ্যে আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে "বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের আর্থিক সহায়তা প্রাপ্তির লক্ষ্যে রেইজ প্রকল্পের ভুমিকা" শীর্ষক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল রোববার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা ও সেমিনারের আয়োজন করা হয়। প্রতিপাদ্য বিষয় ছিল, "প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি"।
জেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাস্তবায়নে আলোচনা সভায় জেলা প্রশাসক ইসরাত ফারজানার সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও পরিচালক (অর্থ ও কল্যাণ) মোঃ গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম), ওয়েল ফেয়ার সেন্টারের সহকারী পরিচালক (ঠাকুরগাঁও) মোঃ আতাউর রহমান, কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান, মোঃ কামাল হোসেন, আব্দুর রব প্রমুখ।
পরক্ষনেই জেলা প্রশাসন ও লালমনিরহাট ও ওয়েলফেয়ার সেন্টার, রংপুরের আোয়জনে "বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন: একত্রীকরণে রেইজ প্রকল্পের ভুমিকা" শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। উভয় অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠাকুরগাঁও ওয়েল ফেয়ার সেন্টারের কাউন্সিলর মোঃ মোর্শেদুল আলম।
আলোচনা সভায় বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের আর্থিক সহায়তা প্রাপ্তির জন্য "রেইজ প্রকল্পের ভূমিকা" বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করা হয়। এক্ষেত্রে বিদেশ ফেরত কর্মীদের বিভিন্ন চিকিৎসা সেবা, আইনি সহায়তা ও লিগ্যাল সেলে সেবা, প্রবাসী কল্যান ব্যাংক স্থাপনে সহায়তা, শ্রম কল্যান উইংয়ের সহায়তা, বিদেশে সেফ হোম পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপুর্ন বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আয়োজনকারী প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন সরকরি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর
‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস
মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন
বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত
কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ
নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক