ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-১-২০২৫ বিকাল ৫:৫৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আবু হানিফ (৩২)কে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি  শাহিন মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ৷ গত শনিবার রাতে পূর্বাচলের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে তাকে গ্রেফতার করা হয়৷ রবিবার সকালে শাহিন মিয়াকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী। গ্রেফতারকৃত শাহীন মিয়া পাড়াগাও এলাকার লিয়াকত আলী লেকুর ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা যায, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় সন্ত্রাসী শাহিন মিয়া ও রাব্বি মিয়াসহ অজ্ঞাত ৩/৪ জন রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভুলতা পাড়াগাঁও বটতলা এলাকায় রাসেলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাতে যায়। এসময় রাসেলকে ভুলতা এলাকায় ব্যবসা করতে দিবে না বলে হুমকি ধামকি প্রদান করে। এসময় ভূলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আবু হানিফ ব্যবসায়ী রাসেলের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের হামলায় বাধা দিলে শাহিন ও রাব্বির নেতৃত্বে হানিফ মিয়াকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে হানিফ মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপক্ষে ভর্তি করা হয়। এই ঘটনায় হানিফ মিয়ার স্ত্রী বাদী  হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, হানিফ মিয়াকে কুপিয়ে হত্যার চেষ্টা মামলার প্রধান আসামী শাহীনকে ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তাকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার