উত্তরা পূর্ব থানার ওসি মহিববুল্লাহ কে পূর্ণবহালের দাবিতে মানববন্ধন
রাজধানীর উত্তরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরা পূর্ব থানার সামনে উত্তরা পূর্ব থানার ওসি মহিববুল্লাহ কে পূর্ণবহালের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ জনগণ ও স্থানীয় ব্যবসায়ীরা।
১২ জনুয়ারি (রবিবার) বিকাল ৪ ঘটিকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শতাধিক সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন উত্তরা পূর্ব থানার ওসি মহিববুল্লাহ দায়িত্ব পালনকালীন সময়ে উত্তরা পূর্ব থানায় চাঁদাবাজি, সন্ত্রাসী, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করিতে তার ছিল আপোষহীন সংগ্রাম। তার মত অফিসারের আপোষহীন কাজের কারণে স্বস্তি লাভ করেছে উত্তরা বাসী। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় একজন সাবেক অফিসার ইনচার্জকে গ্রেফতারের পর পলায়ন ছিল অনাকাঙ্ক্ষিত, এখানেও তিনি দক্ষতার সহীত দায়িত্ব পালনে স্বাক্ষর রেখেছেন। যেখানে শুধু কনস্টেবল আসামি পাহারা দেয়, সেখানে তিনি একাধিক অফিসার পর্যন্ত নিয়োগ দিয়েছেন। একজন অফিসারের গাফিলতির কারণে ঘটনা সংগঠিত হয়েছে, যা দুঃখের বিষয়, উক্ত আসামি পলায়নের পরে সাহসী অভিযান দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনী অব্যাহত রেখেছে, আমরা আশা করি তিনি আবারও গ্রেপ্তার হবেন। পুলিশ হেফাজতে আসামি পলায়ন এটা নতুন কিছু নয়, এর আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে কিন্তু তাদেরকে গ্রেফতার করতে পুলিশ সক্ষম হয়েছে। দেশের এই ক্লান্তি লগ্নে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা সে বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। দেশের এই ক্লান্তি লগ্নে পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য দলমত নির্বিশেষে একযোগে কাজ করতে হবে।
তারা আরও বলেন ওসি মহিববুল্লাহ দায়িত্বশীল অবস্থায় থাকাকালীন খুব সুন্দর করে সাধারণ মানুষ দিনে ও রাতে চলাচল করতে পারতো, বর্তমান সময়ে তারা বিভিন্ন ধরনের চাঁদাবাজি ও ছিনতাইকারীর প্রবলে পড়ছেন।
উল্লেখ্য গত ৯ই জানুয়ারি গ্রেপ্তার হওয়া সাবেক ওসি শাহ আলম উত্তরা পূর্ব থানা থেকে পলায়ন করে, এ ঘটনার পর থেকেই উত্তরা পূর্ব থানার ওসি মহিববুল্লাহ কে উত্তরা পূর্ব থানা থেকে প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশ ( ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়