দেবীগঞ্জে জামায়াত নেতার সহযোগিতায় জমি দখলের অভিযোগ
পঞ্চগড়ের দেবীগঞ্জ দন্ডপাল ইউনিয়নের জামায়াতে আমির ইব্রাহীম ও আব্দুল কাদের গ্রাম্য সালিশী বৈঠকে পক্ষ্যপাতদুষ্ট, অন্যায়, আইন বর্হিভূত, অসভ্য, উদ্ধত,অসৎ উদ্দেশ্য, মারমুখী আচরন ও জমি দখলের অভিযোগ করেছে ভুক্তভোগী একটি পরিবার।সোমবার (১২ জানুয়ারি)বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড়ের জেলা আমির বরাবরে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেন,কালিগঞ্জ লোহাগাড়া এলাকার ইসরাইল হোসেনের ছেলে রফিকুল ইসলাম।
অভিযোগে বলা হয়েছে-রফিকুল ইসলামের সাথে একই এলাকার জামায়াত কর্মী ইদ্রিস আলীর দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ।বিষয়টি অনেকবার আপোষের জন্য বসা হয়েছে কিন্তু ইদ্রিস আলীর অসহযোগীতার কারনে সম্ভব হয়নি।রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর জামায়াত নেতাদের দ্বারস্থ হয় ইদ্রিস আলী।পরে উপজেলা আমির দায়িত্ব দেয় দন্ডপাল ইউনিয়নের আমির ইব্রাহীম ও আব্দুল কাদেরকে।পরে নেতারা একতরফাভাবে অনুপস্থিতিতে জমি পরিমাপ করে, জোরপূর্বক দখল করে পাকা পিলার দিয়ে সীমানা নির্ধারণ করে দেয়।বিষয়টি আবারও উপজেলা আমিরকে জানানো হলে ৩ নভেম্বর আপোষের চেষ্টা করেন।পুরো ঘটনা জানার পর একতরফাভাবে জমি পরিমাপের বিষয়টি আইনসম্মত না হওয়ায় সীমানা পিলার তুলে ফেলেন।এ ঘটনায় জামায়াত কর্মী ইদ্রিস আলীসহ তার ছেলেরা মারমুখী আচরন করায় সালিশি কার্যক্রম স্থগিত করেন।১১ জানুয়ারি দুই পক্ষের উপস্থিতিতে আপোষের চেষ্টা করা হয়।সালিশী কার্যক্রমে ইব্রাহীম ও আব্দুল কাদের উপস্থিত হয়।তারা আগের মতো পক্ষপাতদুষ্ট হয়ে আমার দখলীয় জমি জামায়াত কর্মী ইদ্রিস আলীকে দেওয়ার জন্য সার্ভেয়ারকে (আমিন) চাপ প্রয়োগ করে।বিষয়টি বুঝতে পারলে মারমুখী আচরন ও বিভিন্নভাবে হুমকি দেয় তারা।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ