নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত
বগুড়ার নন্দীগ্রামে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল ও ভটভটির সংঘর্ষে মিজানুর রহমান (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নন্দীগ্রাম-দেওগ্রাম সড়কের ভুস্কুর বাজারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কাহালু শাখায় সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। তিনি নন্দীগ্রাম উপজেলার দাড়িয়াপুর গ্রামের মেহেদী হাসানের ছেলে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, সকালে মিজানুর রহমান মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ভুস্কুর বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত একটি ভটভটির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মিজানুর রহমান গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।
ওসি তারিকুল ইসলাম আরও জানান, দুর্ঘটনার পর ভটভটি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন