বালিয়াকান্দিতে জমির দখল বুঝে পেতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিজের ক্রয়কৃত জমির ভোগদখল না পেয়ে জমির দখল বুঝে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আশিক আহম্মেদ নামে এক ব্যবসায়ী। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
আশিক আহম্মেদ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের মৃত আব্দুল মজিদ শেখের ছেলে। পেশায় তিনি ভূষিমাল ব্যবসায়ী।
সংবাদ সম্মেলনে আশিক আহম্মেদ বলেন, তিনি বিগত ২০২০ সালের ১৪ জুন ৪০২ নম্বর ও ১৯ জুলাই ১২২০ নম্বর কবলা দলিল মূলে বালিয়াকান্দি মৌজার (বালিয়াকান্দি বাজারের জমি) বিএস ৬৩২৮ নম্বর দাগের ১১ শতাংশ জমির মধ্যে ৫ শতাংশ ৭৭৬ লিংক জমি ক্রয় করেন। জমির রেকর্ডীয় মালিক ডা. আব্দুস সালাম, শেখ মহিউদ্দিন মজনু ও অ্যাডভোকেট রেহেনাজ পারভীন সাব কবলা দলিলে তাকে জমি রেজিস্ট্রি করে দেন। জমিটি তিনি বালিয়াকান্দি উপজেলা ভুমি অফিস থেকে ৪৭৭(IX-I)/২০২০-২১ নং নামজারী কেসে নিজ নামে নামপত্তন করে হাল সন পর্যন্ত খাজনাদি পরিশোধ করেছেন।
কিন্তু পার্শ্ববর্তী জমির মালিক ডা. আব্দুল্লাহ আল মুরাদ, আব্দুল্লাহ আল জুবায়ের লিটন, মো. ফারুক হোসেন, মো. রেজাউল আলম রিপন, মো. জুয়েল শেখ, মো. রুবেল শেখ ও মো. হিমেল শেখ অজ্ঞাতনামা কয়েকজনের সম্পৃক্ততায় তার ক্রয়কৃত ওই জমি জোড়পূর্বক অন্যায়ভাবে জবর দখল করে রেখেছে। তারা এই জমি নিযে বিজ্ঞ আদালতে দেওয়ানী ৪৬/২০২০ নম্বর বাটোয়ারা মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত ভুক্তভোগীর পক্ষে রায় দেন। জমিতে তিনটি দোকানঘর রয়েছে। দোকান তিনটি ভাড়া দেওয়া আছে। দোকানের ভাড়ার টাকাও জোরপূর্বক তারাই নেন।
তিনি বলেন, উল্লেখিত ব্যক্তিরা আওয়ামীলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। দলীয় প্রভাব খাটিয়ে তারা আমাকে আমার জমির ওপর যেতে দেয়নি। বার বার শালিসি বৈঠকে সুরাহার কথা বলেও তারা আমাকে বিভিন্নভাবে হয়রানি করে। আমি আমার জমির ওপর গেলে উল্লেখিত ব্যক্তিরা এর আগে আমার ওপর দুইবার হামলা করে এবং বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেয়। গত ১৭ ডিসেম্বর আমি সার্ভেয়ার নিয়ে জমি বুঝে নিতে গেলে তারা এক সপ্তাহের মধ্যে বসে বিষয়টি সমাধান করবে বলে আমাকে আশ্বস্ত করে। কিন্তু এ পর্যন্ত তারা সমাধান করেনি।
আশিক আহম্মেদ আরো বলেন, বিষয়টি তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বাজার কমিটির সদস্যদের অবহিত করেছেন। তিনি জমির জখল বুঝে পাওয়ার জন্য বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) বরাবর লিখিত আবেদনও করেছেন। সাংবাদিক ভাইদের মাধ্যমে আবারও আবেদন জানিয়েছেন, তার পরিশ্রমের টাকায় কেনা জমির দখল বুঝিয়ে দেয়া হোক।
এমএসএম / এমএসএম
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন