ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে ওএমএস কর্মসূচির চাল বিক্রি শুরু


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৩-১-২০২৫ বিকাল ৫:৯

ফুলছড়ি উপজেলায় খাদ্য অধিদপ্তরের আওতায় ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির চাল বিক্রি শুরু হয়েছে। সাধারণ মানুষের মাঝে কম দামে চাল সরবরাহ নিশ্চিত করতে এই কর্মসূচি চালু করা হয়।

সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার নির্ধারিত পাঁচটি বিক্রয় কেন্দ্র থেকে মাথাপিছু ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবেন সাধারণ মানুষ।

উপজেলার কালির বাজার এলাকায় ডিলার হিসেবে দায়িত্ব পালন করছেন আবুল কালাম আজাদ এবং উদাখালি ইউনিয়ন পরিষদের সামনে ডিলার ফারুকুল ইসলাম এই কার্যক্রম পরিচালনা করছেন।

সোমবার থেকে উপজেলা নির্বাহী অফিসার জগৎবন্ধু মন্ডলের সার্বিক দিক নির্দেশনায় এই কর্মসূচি চালু করা হয়। কার্যক্রমের প্রথম দিন দু’টি বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মোস্তফা।

এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা তৌফিক ইমাম এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাকিউল হাসান। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সাশ্রয়ী দামে খাদ্য সামগ্রী সরবরাহ করে জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪