বগুড়ার শেরপুরে ১৩০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়ার শেরপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই মাদক ব্যবসায়ীকে।
গত ১২ জানুয়ারি রাত ৯টা ৪৫ মিনিটের দিকে শেরপুর পৌরসভার রামচন্দ্রপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালে এই অভিযান চালানো হয়। শেরপুর থানার এসআই (নিঃ) মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, পাটগ্রাম থেকে লালমনিরহাট হয়ে চট্টগ্রামগামী নাভিলা স্পেশাল পরিবহনের একটি নৈশকোচের (রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১২-১৩৭১) যাত্রীদের দেহ তল্লাশি করা হয়। এ সময় আব্দুল হাকিমের পুত্র মো. মক্কা আলী (৫৫) ও মো. ইজসহাক আলীর পুত্র মো. জিয়ারুল হক (৩৫) এর কাছ থেকে মোট ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উভয়ের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী থানার দূর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে।
পুলিশ জানায়, মোঃ মক্কা আলীর দেহ তল্লাশি করে প্লাস্টিকের বস্তার মধ্যে খবরের কাগজে মোড়ানো ৮০ বোতল ফেন্সিডিল এবং মোঃ জিয়ারুল হকের দেহ তল্লাশি করে আরও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে শেরপুর থানায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে। আটককৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর
‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস
মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন
বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত
কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ
নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক