দৌলতপুরে ইউসুফ আলী হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার
মানিকগঞ্জের দৌলতপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে নিহত ইউসুফ আলী হত্যা মামলায় মো. এলমেস শেখ ও তার স্ত্রী লাভলী বেগমকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-৩ এর স্কোয়াড কমান্ডার এএসপি মাজহারুল হক। গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মান্দারতা গ্রামের বাসিন্দা।
এর আগে, গতকাল রাত নয়টা ২০ মিনিটের দিকে সিংগাইর উপজেলার ফোর্ডনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ১০ জানুয়ারি সন্ধ্যায় মান্দারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভিকটিম ইউসুফ আলীর মেজো ছেলে মো. সিরাজ আলীর সাথে ব্যাডমিন্টন খেলা নিয়ে লিটন শেখ ও দেদারদের সাথে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে সেদিন রাত সাড়ে আটটার দিকে মো. এলমেস শেখ, মো. নজরুল শেখ, আনতব আলী শেখ, লিটন শেখ, লাভলী বেগমসহ অন্যান্যরা লোহার পাইপ, রড, হাতুড়ি, কাঠের বাটাম দিয়ে ভিকটিমকে এলোপাতাড়ি মারপিট করে। এলমেস শেখ ও নজরুল শেখ হাতুড়ি দিয়ে ভিকটিমের মাথায় গুরুতর আঘাত করে পালিয়ে যায়। পরে, তাকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরবর্তীতে আরো উন্নত চিকিৎসার জন্য ভিকটিমকে ঢাকা হেলথকেয়ার হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তার ছেলে মো. হাবিবুর রহমান দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি মাজহারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত নয়টা ২০ মিনিটের দিকে সিংগাইর উপজেলার ফোর্ডনগর এলাকায় অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত মো. এলমেস শেখ ও তার স্ত্রী লাভলী বেগমকে গ্রেফতার করা হয়। তাদেরকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার