মুজিবনগরে বিজিবি'র অভিযানে ১৮ টি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ১৮ টি স্বর্ণের বারসহ নূর হোসেন (৪৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় মুজিবনগর হেলিপ্যাড সংলগ্ন মাঠ থেকে তাকে গ্রেফতার করে বিজিবি।
গ্রেফতারকৃত নূর হোসেন ভারতের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে। মুজিবনগর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম বলেন, মুজিবনগর সীমান্তের ১০৪/৫ এস নং পিলার এলাকায় ভারতীয় এক নাগরিক স্বর্ণ পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে লে: কর্নেল সাইদ মোহাম্মদ জাহিদুর রহমান,এর তত্ত্বাবধায়নে কোম্পানি কমান্ডার সুবেদার জামাল হোসেন সহবিজিবি সদস্যরা আগে থেকে অবস্থান নেয়। বিজিবি টহলদল সন্দেহভাজন এক ব্যক্তিকে পায়ে হেটে উক্ত এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে চ্যালেঞ্জ করে। বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি ভারতের অভ্যন্তরে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহলদল তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে তার পরিচয় নিশ্চিত করে। গ্রেফতারকৃত নূর হোসেনের কোমরের সাথে প্যান্টের ভিতর স্কচটেপ দ্বারা মোড়ানো ০৩টি প্যাকেট উদ্ধার করে। উক্ত প্যাকেটের মধ্য থেকে ১৮ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ১৮ গ্রাম।
এঘটনায় হাবিলদার রফিকুল ইসলাম বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা দায়ের এবং থানায় হস্তান্তর পূর্বক জব্দকৃত স্বর্ণের বারগুলি মেহেরপুর ট্রেজারী অফিসে জমা দেওয়ার প্রক্রিয় চলছে। মুজিবনগর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম আরো জানান,চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান,পিবিজিএম, পিএসসি এর পরিকল্পনা এবং দিক-নির্দেশনা মোতাবেক এই সফল অভিযান পরিচালনা করা হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ