ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১-২০২৫ দুপুর ৩:৪৭
"জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়"এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারী  মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও গণমাধ্যম কর্মী, বে-সরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ, স্কুল -কলেজের প্রধানগণ ও ছাত্র-ছাত্রী । এ উপলক্ষে এক আলোচনা সভা ইউএনও সুইচিং মং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
তাড়াশ উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুন্নবির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আব্দুল মমিন, সাহিত্য গবেষক আব্দুল কাদের, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক, বে-সরকারী উন্নয়ন সংস্থা ভিলেজ ভীষনের পরিচালক শরিফুল ইসলাম, উপদেষ্টা সাইফুল ইসলাম, বৈসম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা মিলন, নিরব প্রমূখ।
এবার মেলায় বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার ১৫টি স্টল স্থান অংশ নেয়। ইউএনও সুইচিং মং মারমা এবং কর্মকর্তারা স্টল গুলো পরিদর্শন করেন। অনুষ্ঠানে পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মাঝে গণিত অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

কালকিনিতে ওষুধ কোম্পানির ম্যানেজারের বসতবাড়ি ভাংচুর: আহত-১

গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

খাদ্য গুদামে অনিয়ম হলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে: খাদ্যমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ৫০২ বোতল এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ১

দুর্গাপুর উপজেলার সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান বোরহান উদ্দিন

মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সেবাকুঞ্জ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- প্রতিমন্ত্রী মীর হেলাল

আদমদীঘি কড়ই আলিম মাদরাসা একাডেমি ভবন নির্মানে দেড় কোটি টাকা বরাদ্দ

কওমি ছাত্ররা সরে দাঁড়ালেও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি

শাহজাদপুরে পূরবী থিয়েটারের ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, প্রতারণার মামলায় জেলে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু

রায়গঞ্জে নজরুল বর্ষে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বড়লেখায় ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

জয়পুরহাটে ছাত্র শিবিরের উদ্যোগে ৪০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা