ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে বালু খেকো দের থাবায় নদীগর্ভে বিলীন ফসলি জমি


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১-২০২৫ দুপুর ৩:৪৮

চট্টগ্রামের মিরসরাইয়ে ফেনী নদীতে বালু উত্তোলনে নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, দেখা দিয়েছে নদী ভাঙ্গন।  উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের তিলকের খালের মুখে রাতে অন্ধকারে বালু উত্তোলনের যন্ত্র দিয়ে কাটা হচ্ছে চর। ফেনী নদীর একপাশে মিরসরাই অপর পাশে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন। দুই পাশে চলছে বালু উত্তোলনের মহোৎসব। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, শীতকালীন সবজি ফুলকপি, টমেটো, মরিচ, শিম, লাউ, মূলা সহ অন্যান্য সবজির আবাদ করেছে কৃষকরা। রাতের আঁধারে কেটে নিয়ে গেছে তাদের জমি। ইতোমধ্যে ১০ থেকে ১২ একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রাতে চর,  দিনে নদীতে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা যেনো দেখার কেউ নেই। প্রতিবাদ করলে দিচ্ছে প্রাণ নাশের হুমকি। 

ক্ষোভ প্রকাশ করে আশি বছরের বৃদ্ধ শুধাংশু রায় বলেন, এই দেশে প্রশাসন নেই। প্রশাসন থাকলে এতো অমানবিক ভাবে আমাদের জমি কাটতো না। আমার পৈতৃক জমি নদীতে চলে গেছে। আগেও কাটতো , এখনো কাটছে। আমার প্রায় ৩ একর জমি শেষ।

 কৃষক মুক্তিযোদ্ধা মোঃ আসলাম বলেন, আমরা কি এই জন্য দেশ স্বাধীন করেছি ? অমানবিকতার একটা সীমা আছে। দিনে ফসলের কাজ করে বাড়িতে গেলে সকালে এসে দেখা যায় জমি নাই।

আরেক কৃষক আবুল কাশেম বলেন, প্রশাসন চাইলে সব সম্ভব কিন্তু প্রশাসন এসে দেখে আবার চলে যায়। কোনো প্রতিকার না করায় তারা আরো মাথাচাড়া দিয়ে উঠেছে। এভাবে চলতে থাকলে পুরো গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে। আর প্রশাসন এসে এসে ঘুরে যায় কাজের কাজ কিছু করে না।

নাম প্রকাশ অনিচ্ছুক একজন বলেন প্রশাসনকে ম্যানেজ না করলে দিনে দুপুরে এভাবে কাটতে পারতো না।এর আগে গত ৩১ ডিসেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র সহ পরিদর্শনে যান ফেনী নদীর এই অংশে। তবে কোন অভিযান পরিচালনা করেননি তিনি। তখন উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে পরিমাণ বোট কাটার দিয়ে বালু উত্তোলন করছে সেটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করার মতো জনবল এখন নেই। শীঘ্রই যৌথ বাহিনীকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হবে।

 উল্লেখ্য, বিজিবির সহযোগিতায় ফেনী নদীতে ছাগলনাইয়া উপজেলার সোনাপুর মৌজায় টাস্কফোর্সের একাধিকবার অভিযান পরিচালনা করেছিল। এতে প্রায় ৭৫ টি শ্যালো মেশিন জব্দ করা হয়েছিল। কিন্তু মিরসরাইয়ে কাটার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করা হয়নি।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, অতি শীগ্রই আমরা অভিযান পরিচালনা করবো।

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু

উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শ্যামনগরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও সেলাই মেশিন বিতরণ

রাঙ্গুনিয়ায় তিন খাবার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার টাকা

ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না

ইংল্যান্ডে অবস্থান করেও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় আলোচনায় সাবেক ছাত্রলীগ নেতা লুৎফুর রহমান

ডেঙ্গুর হটস্পট পিরোজপুর,প্রতিরোধে মাঠে জেলা পরিষদ

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসায় নাজেরা ও হিফজ সবক প্রদান অনুষ্ঠান