শিবগঞ্জে স্থানীয় অর্থনৈতিক ও আম সেক্টরের উন্নয়ন শীর্ষক সেমিনার
চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় অর্থনৈতিক ও আম সেক্টরের উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ পৌরসভা ও সুইসকন্ট্যাক্টের আয়োজনে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. আবদুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়। এতে আরো বক্তব্য রাখেন, সুইসকন্ট্যাক্টের হেড অফ বিজনেস এডমিনিস্ট্রেশন আলমগীর করিব, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব ও গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোখলেসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আমিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া ও আম উদ্যােক্তা আহসান হাবিবসহ অন্যরা। অনুষ্ঠানে আম ও আম জাতীয় বিভিন্ন পণ্যের ২১টি স্টল প্রদর্শিত হয়। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা ও আম সেক্টরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের এতিহ্যবাহী গম্ভীরা অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ ও কম্বল জব্দ
গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে
রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার
মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন
মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু
খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা
ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান