হাটহাজারীতে মন্দির চুরির ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
চট্টগ্রামে হাটহাজারীর চৌধুরীহাট বণিক পাড়ার মন্দির চুরির অভিযোগে ফতেয়াবাদ বড়দিঘির পাড় এলাকার খিল্লাপাড়ার হারুন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে খিল্লাপাড়া রেললাইন এলাকা থেকে এসআই রুপন নাথের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
হাটহাজারী থানার উপ পরিদর্শক রুপন নাথ জানান, গ্রেফতারের সময় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আসামির পরিচয় নিশ্চিত করা হয়। পুলিশ চুরির সময় আসামির পরিহিত গেঞ্জি ও নগদ টাকা উদ্ধার করেছে। সিসিটিভি ফুটেজে আসামির গেঞ্জি স্পষ্টভাবে চিহ্নিত হয়, যা মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে উল্লেখযোগ্য।
আজ সকালে আসামি বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। পুলিশ জানিয়েছে, জবানবন্দির মাধ্যমে যে তথ্য পাওয়া গেছে, তা আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্দির চুরির ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা নিরসনে এই গ্রেফতার উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনার বিষয়ে আশ্বাস দিয়েছে পুলিশ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান