কলকাতা প্রেসক্লাবের নেতৃবৃন্দর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিআরএ
বন্দর নগরীতে পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) এর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিক সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এতে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-সিআরএ''র সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকনের কলকাতা প্রেসক্লাবের নেতৃবৃন্দর সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এতে চট্টগ্রাম ও কলকাতার মধ্যকার সাংবাদিকদের সুসম্পর্কের বজায় রাখার কথা জানান কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাংবাদিকদের সবসময় সুসম্পর্ক রয়েছে। আজকের এই সৌজন্য সাক্ষাৎ এবং আলোচনা সভার মাধ্যমে আগামীতে চট্টগ্রাম ও কলকাতার মধ্যকার সাংবাদিকদের সুসম্পর্ক আরো বেড়ে গেল।
এসময় কলকাতা প্রেসক্লাবের সভাপতি অন্যদের সাথে নিয়ে চট্টগ্রাম সফরের কথাও জানান সিআরএ সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন'কে।এর আগে, গত ১১ জানুয়ারি কলকাতা সফরে যান সিআরএ সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন। এতে বর্তমানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মোঃ আবদুল কাদের রাজু।
কলকাতার সফরে কলকাতা প্রেসক্লাবের নেতৃবৃন্দর সাথে সৌজন্য সাক্ষাতে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন - সিআরএ এর সভাপতি আরেফিন সোহাগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবদুল কাদের রাজু,অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বর্ধিত তালিকা প্রকাশ
পাঁচবিবিতে র্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই
যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক
কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের
কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি
বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’
ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব
চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর
শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক
নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু
পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত