চন্দনাইশে মাটি কাটার অপরাধে তিন যুবকের কারাদণ্ড
চট্টগ্রামের চন্দনাইশে রাতের আঁধারে বেআইনিভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আদালতে তিন ব্যক্তিকে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। গতকাল রাত ১০টায় উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বহরম পাড়া এলাকায় মাটি কেটে বিক্রি করার সময়ে হাতে নাতে আটক করে তাদের এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসব মাটি ব্যবসায়িকরা দিনের বেলায় সাধু হলেও রাতের বেলায় পাল্টে যায় এদের চিত্র। ফসলি জমিকে লক্ষ্য করে করে প্রতি রাতে কাটা হচ্ছে ফসলি জমির মাটি। দণ্ডিতরা হলেন-উপজেলার জাফরাবাদ এলাকার মো. আশরাফের ছেলে মো. জোবায়ের, সাতবাড়িয়া এলাকার শামসুল ইসলামের ছেলে নুরুল করিম, সাতকানিয়া উপজেলার ছিদ্দিক আহমদের ছেলে হাবিবুর রহমান। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোম্যাসি চাকমা বলেন, ফসলি জমির মাটি কেটে বিক্রি করার দায়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাটি আমাদের প্রাকৃতিক সম্পদ। এ সম্পদকে বিনষ্ট করে যারা প্রকৃতির বিরুদ্ধে কাজ করছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী