ভিক্ষুক মা-ছেলেকে সিএমপি কমিশনারের খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান
অনেক সময় মানবতা রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে যায়। ঠিক তেমনি এক মহৎ কাজ করে দৃষ্টান্ত স্থাপন করলেন চান্দগাঁও থানায় সদ্য যোগ দেয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান। বর্তমান সমাজ ব্যবস্থায় যেখানে আপন মানুষ দায়িত্ব নিতে ভয় পায়, সেখানে সম্পূর্ণ অপরিচিত অসহায় এক ভিক্ষুক মায়ের সদ্য ভূমিষ্ট হওয়া সন্তান সাইফুল্লাহর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে মহানবতার পরিচয় দিলেন পুলিশের এই কর্মকর্তা।
শনিবার (৪ সেপ্টেম্বর) ভিক্ষুক মিনু আক্তারের বাসায় গিয়ে খোঁজখবর নেন এবং সিএমপি পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীরের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান।
তবে ভিক্ষুক মিনু আক্তার (২২) গর্ভাবস্থায় রাস্তায় ভিক্ষা করার সময় হঠাৎ প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন রাস্তায়। সে সময় আশপাশের কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে চান্দগাঁও থানা পুলিশের একটি দল। দ্রুত তাকে উদ্বার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করায়। এখানেই শেষ নয়, পুলিশ নেয় চিকিৎসার ভারও। গত ২৭ আগস্ট শুক্রবার নগরীর বহদ্দারহাট মোড়ে এ ঘটনা ঘটে।
এদিকে হাসপাতালে ভর্তির পর নগরীর শমসেরপাড়ার বাসায় পালিয়ে চলে আসেন মিনু আক্তার। ৩১ আগস্ট তিনি ওই বাসায় পুত্রসন্তানের জন্ম দেন। সন্তানের নাম রাখা হয়েছে সাইফুল্লাহ। অন্যদিকে চান্দগাঁও থানার ওসি আবারো হাসপাতালে যান মিনুকে দেখতে। কিন্তু হাসপাতালে গিয়ে না পেয়ে ছুটে যান তার বাসায়। সন্তান জন্মের খবরে কাপড় ও খাদ্যসামগ্রী উপহার দেন ওসি। এছাড়া চিকিৎসা ও খাদ্যের ব্যয়ভার বহনেরও দায়িত্ব নেন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, দরিদ্র মিনু আক্তার বসবাস করেন শমসেরপাড়া এলাকার একটি বস্তিতে। তিনি বহাদ্দারহাটসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। গর্ভবতী হওয়ার পর স্বামী তাকে ফেলে চলে যায়৷
ওসি মঈনুর রহমান বলেন, সন্তান জন্ম দেয়ার পর ভিক্ষুক মা নিজে অসুস্থ হয়ে পড়েন। একই সাথে সদ্য জন্মানো শিশুটিও কিছুটা অসুস্থ। এ অবস্থায় মায়ের পক্ষে সন্তানের দেখভাল কিংবা ভিক্ষা করা কোনোটাই সম্ভব নয়।
ওসি আরো বলেন, খোঁজ নিয়ে জানতে পারি তার একটি ছেলে সন্তান হয়েছে। এ খবর শুনে মা ও ছেলের জন্য কাপড় ও খাদ্যসামগ্রী নিয়ে বাসায় যাই। সন্তানের নাম রেখেছি সাইফুল্লাহ। তাদের উভয়ের চিকিৎসা ও খাদ্যের ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছি। বর্তমানে মা-ছেলে দুজনই সুস্থ আছে৷
তিনি বলেন, আজ সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর স্যারের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করি এবং স্যারের নির্দেশক্রমে মা-ছেলের ভরণ-পোষণের দায়িত্ব নেয়া হয়।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান