মানিকগঞ্জে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার : আটক ২
মানিকগঞ্জের ঘিওরে লায়লা আরজু (৬০) নামের এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের নিজ বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
এঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের বাড়ির কাজের মহিলা সাইদা বেগম (৩৮) এবং তার স্বামী মো. হালিমকে (৪৮) আটক করা হয়েছে।
নিহত লায়লা আরজু রাথুরা গ্রামের মো. সেকেন্দার আলীর স্ত্রী এবং দুই সন্তানের জননী। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
নিহতের স্বামী মো. সেকেন্দার আলী জানান, তিনি স্থানীয় বানিয়াজুরী বাজারে কাঁচা বাজার করতে যান। সকাল ৮টার দিকে বাড়ি ফিরে দেখতে পান, দ্বিতীয় তলার একটি কক্ষের মেঝেতে তার স্ত্রীর গলা কাটা রক্তাক্ত দেহ পড়ে রয়েছে।
ঘিওর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঢাকা থেকে ফরেনসিক টিম এসে আলামত সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
এঘটনায় প্রাথমিক তদন্তে সন্দেহভাজন হিসেবে নিহতের বাড়ির কাজের মহিলা সাইদা বেগম (৩৮) এবং তার স্বামী মো. হালিমকে (৪৮) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,সকাল পৌনে ৮টার দিকে এক বা একাধিক দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার