ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বাউফলে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা দেওয়ায় সংবাদ সম্মেলন


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১-২০২৫ দুপুর ৩:৪৬
পটুয়াখালী বাউফল উপজেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দেওয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার কনকদিয়া ইউপির বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অুনষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মূনঈমুল ইসলাম মিরাজ। 
ওই সময় তিনি বলেন, ১৩ জানুয়ারী সকালে কনকদিয়া ইউপির ৭নং ওয়ার্ডের হাওলাদার বাড়ীতে থুথু ফালানোকে কেন্দ্র করে একই বাড়ীর রুনু বেগম ও মাসুদ হাওলাদারের সাথে ঝগড়ার সুত্রপাত ঘটে। বিকালে ওই ঘটনার বিষয় নিয়ে দু পক্ষের সাথে আলোচনা চলছে। এমন সময় কিছু অজ্ঞত পরিচয়ের লোকজন এসে মাসুদ হাওলাদারকে দেশীয় অস্ত্র দিয়ে বেদরক মারপিঠ করে। তার স্ত্রী তাকে বাচাতে গেলে তাকেও মারধর করা হয়। ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। কতিপয় স্বার্থন্বেষী লোকজন সামাজিক ভাবে হেও করার জন্য উক্ত ঘটনার সাথে জড়িতদের সাথে আমাকেও আসামী করা হয়। বাশের কেল্লা নামক একটি ভেরিফাইট ফেইসবুক পেইজ থেকেও আমার নামে অপপ্রচার চালানো হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। উপজেলা যুবদল সদস্য তোফাজ্জেল হোসেন তপুর সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল সরকারি বিশ্ব বিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল আহবায়ক আপেল মাহমুদ মুন্না, কনকদিয়া ইউনিয়ন ছাত্রদল সহ সভাপতি কাজী মাসুদ, সমাজ সেবক মঞ্জু সরোয়ার সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস

মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড