কমলগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)এর উদ্বোধন
মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব ১৭) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।
এ টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলায় ট্রাইব্রেকারে কমলগঞ্জ পৌরসভাকে ৫- ৩ গোলে পরাজিত করে মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ। উদ্বোধনীর অপর খেলায় কমলগঞ্জ সদর ইউনিয়ন দল ১-০ গোলে রহিমপুর ইউনিয়ন দলকে পরাজিত করে। এ টুর্ণামেন্টে উপজেলার ১০ টি দল অংশগ্রহন করছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন, প্রাথমিক শিক্ষা কর্তকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসক ডা: কনক সিংহ, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খাঁন, কমলগঞ্জ জামায়াত ইসলামীর আমীর মাসুক মিয়া, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার, কমলগঞ্জ সদর ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা গোলাম কিবরিয়া শফি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু, আবুল হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছরোয়ার শোকরানা নান্না ও প্রত্যুষ ধর ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য ইকবাল পারভেজ শাহিন প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপি, জামায়াত ইসলামী, সরকারি বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উৃপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য