লোহাগড়ায় ৫ সন্তান থাকা সত্ত্বেও নিঃসন্তান দেখিয়ে জমি আত্মসাতের চেষ্টা আ.লীগ নেতার বিরুদ্ধে
নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা মালোপাড়া গ্রামে মৃত মঞ্জুরি বেওয়ার, ৫ সন্তান থাকা সত্ত্বেও তাকে "নিঃসন্তান" দেখিয়ে তার জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা কমোলেশ সরকার ওরফে বাবু সরকার ও তার ভাই কিশোর সরকার এর বিরুদ্ধে। মঞ্জুরি মৃত্যুর পর, স্থানীয় আওয়ামী লীগ নেতা কৌশলে মঞ্জুরি বেওয়াকে নিঃসন্তান দেখিয়ে তার নামীয়, ৭৭ নং কামঠানা মৌজায় ৩৯৩৩ নং দলিল মূলে ১৯৪৩ সনে জমি খরিদ করেন মঞ্জুরি বেওয়া ও হরিদাশী বিশ্বাস ১৪দাগে ১৪১ শতক জমি ক্রয় করেন।
ভূক্তভুগীরা জানান, মৃত মুঞ্জুরি বেওয়া, স্বামী মৃত মতিনাল সরকার ওরফে স্বদেবের ৫ সন্তান, দেবেন্দ্রী, অমুল্য, পঞ্চনান ওরফে পাচু, ধিরেন, অধিরসহ ৫সন্তানদের রেখে মারা যান। স্থানীয় আওয়ামী লীগ নেতা কমোলেশ সরকার ওরফে বাবু সরকার ও তার ভাই কিশোর সরকার মঞ্জুরি বেওয়ার জমি জমা কৌশলে আত্মসাতের জন্য তাকে নিঃস্তান দেখিয়ে নিজেদের নামে জমি রেকর্ড করিয়ে নেন। এবং তারা আরো জানান আওয়ামী লীগ নেতা কমোলেশ সরকার ওরফে বাবু সরকার ৯ শতক জমির ক্রয় করে পরিবর্তে ১৫ শকত জমি লিখে নেয়। আরো তারা বলেন আমরা নদীতে জাল দিয়ে মাছ ধরে খাই রাত দিন পরিশ্রম না করলে আমাদের সংসার চলেনা দিন আনি দিন খাই। আমরা লেখা পড়া জানি না যে কারণে তারা বিভিন্ন ভাবে আমাদের এই জমি জমা গুলো আত্মসাত করার চেষ্টা করেছে।
অন্যদিকে অভিযুক্ত আওয়ামী লীগ নেতার সাথে যোগাযোগ করেও পাওয়া যায় নাই।পরে কিশোর সরকার এর মুঠো ফোনে কথা হলে এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, "সবকিছু নিয়ম মেনেই করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম হয়নি। তখন ও তিনি জানিয়ে যাচ্ছিলেন মঞ্জুনি বেওয়া নিঃসন্তান যার কারনে তার সব জমি জমার মালিক আমরা দুই ভাই।
এ বিষয়ে লোহাগড়া উপজেলা ভূমি অফিসের একজন কর্মকর্তা জানান, “অভিযোগ পাওয়া গেছে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। কারসাজি প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান