নবীনগরে মন্দিরে চুরি, জড়িত থাকায় একজন আটক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ২নং ওয়ার্ডের পঞ্চবটি লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে চুরির ঘটনা সংঘটিত হয়েছে। মঙ্গলবার ভোর রাতে এই চুরির ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে আশ্রমের পুরোহিত সুরঞ্জিত চক্রবর্তীর সাথে কথা বলে জানা যায়, আমি প্রতিদিনের মতো রাতে পুজো দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে দেখি দুটি মন্দিরের তালা ভেঙে পড়ে আছে। সিসি টিভি ফুটেজ দেখে বুঝতে পারলাম ভোর রাত আনুমানিক ৪টা থেকে ৫টার দিকে সংঘবদ্ধ দু’জন চোর আশ্রমের পশ্চিম দিক দিয়ে বেড়া ভেঙ্গে লোকনাথ বাবার মন্দিরে প্রবেশ করে তিনটি দানবাক্সর মধ্যে দুটির তালা ভেঙ্গে টাকা নিয়ে যায় এবং একটি দান বাক্সের তালা ভাঙ্গতে না পেরে পুরো দান বাক্সটি কাধেঁ তুলে নিয়ে যায় তারা। চোরেরা লোকনাথ বাবার গলায় স্বর্ণের চেইনসহ মন্দিরে থাকা অনেক মূলব্যান জিনিসপত্র নিয়ে যায়, যার আনুমানিক মূল্য তিন থেকে চারলক্ষ টাকা হবে।
স্থানীয়রা জানান, বিগত সরকার পতনের পর থেকে এলাকায় প্রায়ই চোরের উপদ্রব বেড়ে গেছে তারই ধারাবাহিকতায় লোকনাথ আশ্রমেও চুরির ঘটনা ঘটে। এতে করে স্থানীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রাদায়ের মানুষ জন আতঙ্কে রয়েছে। ইতোমধ্যে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সাথে জড়িত মানিক নামের এক যুবককে আটক করেছে। তার ভাষ্যমতে অর্থ উদ্ধার ও স্বর্ন উদ্ধারে অভিযান চালায় পুলিশ।
লোকনাথ আশ্রমের সভাপতি সমর বনিক জানান, তিনটি দান বাক্সের কয়েক মাসের জমানো টাকা ও স্বর্ণসহ মন্দিরে থাকা বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। সিসি টিভির ফুটেজে দুজন চোরকে সরাসরি দেখা গেছে। আশাকরি নবীনগর থানা পুলিশ চোরকে ধরতে পারবেন।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চুরি ঘটনার আলামত সংগ্রহ করেছি। ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। অপরজনকে গ্রেফতারের অভিযান চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত